• Home
  • About About
      • Back
      • Profile Profile
      • Studies & Specialisation Studies & Specialisation
      • Career & Initiatives Career & Initiatives
      • Awards & Accolades Awards & Accolades
      • Member of Parliament Member of Parliament
  • Publications Publications
      • Back
      • Academic Writings Academic Writings
      • Books
      • The Construction Of The Hindu Identity In Medieval Western Bengal: The Role Of Popular Cults The Construction Of The Hindu Identity In Medieval Western Bengal: The Role Of Popular Cults
      • Tero Parbaner Itikatha Tero Parbaner Itikatha
  • Correspondence Correspondence
  • News/Interviews News/Interviews
      • Back
      • News News
      • Interviews Interviews
  • Articles Articles
      • Back
      • View All View All
      • Articles by Category
      • Culture Culture
      • Religion Religion
      • History History
      • Politics Politics
      • Finance & Economics Finance & Economics
      • On Media On Media
      • People & Memories People & Memories
      • Back
      •  
      • Articles by Language
      • All English Content All English Content
      • All Bangla Content All Bangla Content
  • Gallery Gallery
      • Back
      • Photographs
      • Best Shots Best Shots
      • With Eminent Personalities With Eminent Personalities
      • In The World Of Politics In The World Of Politics
      • Back
      • Videos
      • Videos Videos
  • Contact Contact
      • Back
Jawhar SircarReflections | Researches | Recollections
Jawhar Sircar
  1. You are here:  
  2. Home
  3. Articles
  4. All Bangla Content

All Bangla Content

রোহিঙ্গা সমস্যার উৎস সন্ধানে

[ Originally published in Ananda Bazar Patrika, September 26th, 2017 ]

মায়ানমারের ঘনিয়ে ওঠা ভয়াল মেঘ ইতিমধ্যেই ছেয়ে ফেলেছে দক্ষিণ এশিয়ার পূর্বাঞ্চলকে। এই মুহূর্তে আমরা এক অতিকায় মানবাধিকার সংকটের মুখোমুখি দাঁড়িয়ে। যদি অবিলম্বে এই সংকটের মোকাবিলায় শক্ত হাতে হাল না ধরা যায়, তা হলে অদূর ভবিষ্যতে তা আমাদের ওপরে এসেই আছড়ে পড়বে। মায়ানমারে রোহিঙ্গাদের ওপর লাগাতার আক্রমণে সারা বিশ্ব স্তম্ভিত। এই সময় এ ব্যাপারে ভারতের একটি পরিষ্কার ও দৃঢ় অবস্থান নেওয়া প্রয়োজন।

  • Politics । রাজনীতি
  • History | ইতিহাস
  • Religion । ধর্ম

[ Read More ]

[ Part 2: রোহিঙ্গা সমস্যার : ভারতের ভূমিক কি? ]

[ English Version: The Rohingya Crisis is a Test for the Human Race ]

এ ভাবে প্রশাসন হয় না

[ Originally published in Ananda Bazar Patrika, September 7th, 2017 ] [ View PDF ]

চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) ভারতের জিডিপি বৃদ্ধির হার ৫.৭ শতাংশে নেমেছে। তিন বছরের মধ্যে সবচেয়ে কম। এই সংবাদ শুনে নিশ্চয়ই আহ্লাদিত হওয়ার কারণ নেই। আপাতত পরের রাউন্ডের চমকপ্রদ বক্তৃতার জন্য অপেক্ষা। তবে যেটা উদ্বেগজনক, তা হল রিজার্ভ ব্যাংকের ঘোষণাটি: ৫০০ এবং ১,০০০ টাকার নোটে বাতিল হওয়া ১৫.৪৪ লক্ষ কোটি টাকার ৯৯ শতাংশই জমা পড়েছে ব্যাংকের খাতায়। আমাদের প্রধানমন্ত্রী এখন দুনিয়ার যে প্রান্তেই থাকুন, তাঁর মতামতটি শুনতে চাওয়া ভারতবাসীর অধিকার। নোট বাতিল করলে অর্থনীতির কী কী উপকার হবে, আমরা তাঁর মুখে শুনেছিলাম। এখন যেখানে দাঁড়িয়েছি, সে সম্বন্ধেও তাঁর মতামতটি জানা প্রয়োজন।

  • Politics । রাজনীতি

[ Read More ]

[ Read English Translation ]

বহু দুর্ঘটনার সাক্ষী বাবা তারকনাথ

[ Originally published in Ananda Bazar Patrika, August 6th, 2017 ] [ View PDF ]

শ্রাবণ মাস এলেই দেশের লক্ষ লক্ষ মানুষ প্রবল বৃষ্টি সহ্য করে পথে নামেন। গন্তব্য গঙ্গা বা কাছাকাছি অন্য যে কোনও নদী। নদীতে গিয়ে দু’ঘড়া জল ভরে, শিবমন্দিরে গিয়ে শিবের মাথায় সেই জল ঢালেন। প্রথাটি অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এ ভাবেই হিন্দুধর্ম যুগে যুগে গঙ্গা ও ভক্তিপ্রাণ মানুষের মধ্যে কায়িক-মানসিক সংযোগ সাধন করে চলেছে। গঙ্গা তো শুধু এক নদী নয়, সর্বগ্রাহী এক ধর্মেরও রূপক। ঘটনাচক্রে আমাদের রাজ্যের তিন প্রধান তীর্থ— গঙ্গাসাগর, কালীঘাট ও তারকেশ্বর— গঙ্গার সঙ্গে ওতপ্রোত। এদের মধ্যে তারকনাথের মন্দিরটি তুলনায় নবীন। তবু, তারকেশ্বরের ইতিহাস ঘাঁটলে বাঙালির ধর্মীয় ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা যায়।

  • Culture | সংস্কৃতি
  • Tarakeshwar । তারকেশ্বর
  • History | ইতিহাস
  • Religion । ধর্ম

[ Read More ]

[ Read English Version: Sravan in Tarakeshwar ]

রথে, উল্টোরথে মহাপ্রভু

[ Originally published in Ananda Bazar Patrika, July 2nd, 2017 ] [ View PDF ]

ভিড়ে-ঠাসা তীর্থযাত্রায় বা ঘরের নিশ্চিত আরামে বসে দূরদর্শনের পর্দায়, যে ভাবেই বাঙালি আজ পুরীর রথ দর্শন করুক, সেই মুহূর্তে তাদের মনে পড়ে শ্রীচৈতন্যের নাম। সন্ন্যাস নেওয়ার অল্প দিন পরে, ১৫১০ সালে পুরীতে প্রথম বার পৌঁছে মহাপ্রভু ভাবে বিভোর, জড়িয়ে ধরতে গিয়েছেন দারুবিগ্রহ। সফল হননি। তাঁর স্বেদকম্পিত শরীর, আনন্দাশ্রু, রাগানুরাগা ভক্তির আবেশ ও নৃত্য কোনওটারই মর্ম সে দিন বুঝতে পারেননি মন্দিরের কর্মীরা। প্রায় উন্মাদ ভেবে তাঁকে সে দিন থামিয়ে দেওয়া হয়েছিল। জগন্নাথ মন্দিরের কর্তৃপক্ষের সঙ্গে শ্রীচৈতন্য এবং তাঁর ভক্তদের অনিশ্চিত সম্পর্কের সেটাই শুরু।

  • Culture | সংস্কৃতি
  • Shri Chaitanya । শ্রী চৈতন্য
  • Rathayatra । রথযাত্রা
  • History | ইতিহাস
  • Religion । ধর্ম

[ Read More ]

রাম, হনুমান নয়, এটা শিব, বাসন্তী, ধর্মঠাকুরের মাস

[ Originally published in Ananda Bazar Patrika, April 14th, 2017 ] [ View PDF ]

রামের নামে যে অভূতপূর্ব আগ্রাসনের প্রদর্শনী দেখলাম, তাতে মনে হল, আমরা চৈত্র মাসে বাঙালির পূজিত চিরকালীন দেবদেবীদের ভুলে গিয়েছি। এই মাসটা শিব, শীতলা, অন্নপূর্ণা বা বাসন্তী এবং ধর্মঠাকুরের। এবং বাঙালিরা খুব নিশ্চিত যে দুর্গা বাড়ি আসেন আশ্বিনে, তা সে বোধন অকাল হোক আর না হোক। এ মাসে সবচেয়ে বর্ণময় উৎসব গাজন, অনেকে বেশ কিছু দিন ধরে শিব আর পার্বতী সেজে বেড়ায়, শিবের নাম করতে করতে। আমরা ধর্মকে এ ভাবেই পথে পথে নিয়ে যেতাম, ভক্তি ও নাচ-গান-মূকাভিনয়ের মাধ্যমে। তরোয়াল আর হুমকির মাধ্যমে নয়। উনিশ শতকের জাতিতাত্ত্বিকরা উত্তর ভারতে রামনবমী পালনের কথা লিখেছেন, কিন্তু বাংলায় নয়। এবং এটা খুব পরিষ্কার ভাবে বুঝতে হবে, দুর্গার জয় উদযাপন আর রামের জন্ম উদযাপনের মধ্যে ফারাক আছে। দুটো ঐতিহ্য আলাদা, আশ্বিনের অকাল বোধনে তাদের দেখা হয় মাত্র। বাঙালিরা একে পালন করে দুর্গার নামে, অন্যরা আশ্বিনের নবরাত্রি ও দশেরাকে পালন করে রামের নামে।

  • Culture | সংস্কৃতি
  • Religion । ধর্ম
  • Ram । রাম
  • Hanuman । হনুমান
  • Dharmathakur । ধর্মঠাকুর

[ Read More ]

নিবেদিতা ও ভারতীয় শিল্প

[ Originally published in মহাশ্বেতা নিবেদিতা, সার্ধশতবার্ষিকী স্মারক গ্রন্থ, বেথুন কলেজ, ৭ই মার্চ ২০১৭, March 7th, 2017 ] [ View PDF ][ View on Academia ][ View on ResearchGate ]

শিল্পক্ষেত্রে নিবেদিতার কাজ নিয়ে কথা বলবার আগে তাঁর সার্বিক অবদান নিয়ে সামান্য দু-এক কথা বলে নেওয়া ভাল। তিনি ১৮৯৫ খ্রিস্টাব্দে লন্ডনে স্বামী বিবেকানন্দকে প্রথম দেখেছিলেন। স্বামীজীর বাণী ও কাজ তাঁকে উদ্বুদ্ধ করে। কিন্তু, ১৯৯৬ সালে তাঁর দ্বিতীয় সাক্ষাতেই নিবেদিতা বুঝতে পারেন তিনি এই মহান মানুষটির পথ ধরে হতোদ্যম, অবদমিত ভারতবর্ষের উদ্ধারের কাজে ব্রতী হতে চান। যাতে ভারত আবার বিশ্বের দরবারে তার নিজের স্থান খুঁজে পায়। প্রাথমিক কতগুলি দ্বিধা কাটিয়ে স্বামীজী রাজি হন, এবং ১৮৯৭ সালে নিবেদিতা কলকাতার জাহাজ ধরেন। তিনি স্বামীজীর প্রধান বিদেশী শিষ্যা, একজন একনিষ্ঠ শ্বেতাঙ্গিনী হিন্দু হিসেবে সুবিখ্যাত। ব্রিটিশ সাম্রাজ্যের সমস্ত শক্তি এবং তাঁর আত্মজনদের ত্যাগ করে তিনি ভারতবর্ষের জন্য জীবনপাত করেছেন। স্বামীজীর ফেলে যাওয়া রশি তিনি তুলে নেন, এবং তাঁর সবথেকে বড় অবদান হল ভারতীয় জনগণকে তাদের ঘুমন্ত দশা থেকে জাগিয়ে তোলা - নতুন জাতি হিসেবে জাগিয়ে তোলা, যাদের নিজেদের ঐতিহ্য আর সভ্যতা নিয়ে গর্বিত হওয়া উচিত।

  • Sister Nivedita । ভগিনী নিবেদিতা
  • Culture | সংস্কৃতি
  • History | ইতিহাস

[ Read More ]

কালীপুজো

[ Originally published in Anandabazar Patrika, October 30th, 2016 ] [ View PDF ]

বাঙালির ধাতটাই যে আলাদা, সেটা কেবল তাকে কাঁটাওয়ালা মাছ মুখে নিয়ে অনর্গল তর্ক করতে দেখেই বোঝা যায় না, বাঙালির সরকার এবং ভগবান যে অবশিষ্ট ভারতের চেয়ে এতটাই অন্য রকম, সেটাও তার একটা প্রমাণ।

  • Culture | সংস্কৃতি
  • Religion । ধর্ম
  • Festival & Celebrations | পার্বণ ও উদ্‌যাপন
  • Kali Ma
  • Kalipuja | কালীপুজো

[ Read More ]

মহরম আনন্দের উৎসব, না বিষাদের?

[ Originally published in Anandabazar Patrika, October 13th, 2016 ] [ View PDF ]

সত্যি বলতে কী, মুসলিম সমাজের বাইরে বেশির ভাগ মানুষ ঠিক বুঝতে পারেন না, ‘শুভ মহরম’ বার্তা পাঠানো উচিত কি না। মহরম আসলে একটি দিন নয়, একটি মাস। ইসলামি হিজরি ক্যালেন্ডারের প্রথম, এবং পবিত্রতম মাসগুলির একটি। প্রসঙ্গত, প্রাক্-ইসলাম পশ্চিম এশিয়াতেও কিছু কিছু মাসকে পবিত্র বলে মনে করা হত এবং সেই সব মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল।

  • Religion । ধর্ম
  • Festival & Celebrations | পার্বণ ও উদ্‌যাপন
  • Muharram । মহরম
  • Islamic Festival | ইসলামি উৎসব

[ Read More ]

বিশ্বকর্মা

[ Originally published in Anandabazar Patrika, September 18th, 2016 ] [ View PDF ]

একমাত্র বাঙালিই বিশ্বকর্মার পুজো করে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের একটি নির্দিষ্ট ধরাবাঁধা তারিখে— ১৭ সেপ্টেম্বর। এটা একটু আশ্চর্যের। উত্তর ও পশ্চিম ভারতে শিল্পী, কারিগর ও শ্রমিকরা তাঁদের ব্যবহৃত যন্ত্রপাতির পুজো করেন দেওয়ালির পরের দিন, গোবর্ধন পুজোর দিনে।

  • Culture | সংস্কৃতি
  • Religion । ধর্ম
  • Festival & Celebrations | পার্বণ ও উদ্‌যাপন
  • Vishwakarma | বিশ্বকর্মা

[ Read More ]

ধর্মীয় নিষ্ঠার পাশাপাশি বহুবর্ণ উৎসব

[ Originally published in Anandabazar Patrika, September 13th, 2016 ] [ View PDF ]

প্রতি বছর মিলাদ-উন-নবি দিনটি আরও একটা ছুটির দিন। কিন্তু কেন ছুটি, তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। রবিউল আওয়াল মাসের দ্বাদশ দিনটির আন্তর্জাতিক পরিচিতি ‘মলিদ’ নামে, এই দিনেই নবি মহম্মদ জন্মগ্রহণ করেছিলেন বলে কথিত।

  • Religion । ধর্ম
  • Festival & Celebrations | পার্বণ ও উদ্‌যাপন
  • Milad-Un-Nabi। মিলাদ-উন-নবি
  • Islamic Festival | ইসলামি উৎসব

[ Read More ]

জন্মাষ্টমী

[ Originally published in Anandabazar Patrika, August 25th, 2016 ] [ View PDF ]

ধ র্মবিশ্বাসী হোন বা নাস্তিক, পণ্ডিতদের কাছে কৃষ্ণের আকর্ষণ বরাবরই অত্যন্ত প্রবল, তবে তাঁকে নিয়ে সবচেয়ে ঝঞ্ঝাট হল ইতিহাসবিদদের। লোকবিশ্বাস যা-ই হোক না কেন, বেদে কোথাও কৃষ্ণের দেখা মেলে না, অনেক চেষ্টাচরিত্র করে তাঁর প্রথম নির্ভরযোগ্য উল্লেখ পাই খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীর ছান্দোগ্য উপনিষদে। আরও পরের তৈত্তিরীয় আরণ্যকেও তাঁর কথা আছে, তবে তাঁর আশ্চর্য জন্মকাহিনির নামগন্ধ নেই সেখানে। সে বৃত্তান্তের জন্য অপেক্ষা করতে হবে খ্রিস্টীয় তৃতীয় বা চতুর্থ শতকের বিষ্ণুপুরাণ ও হরিবংশ পর্যন্ত।

  • Culture | সংস্কৃতি
  • Religion । ধর্ম
  • Festival & Celebrations | পার্বণ ও উদ্‌যাপন
  • Janmasthami | জন্মাষ্টমী

[ Read More ]

নাগপঞ্চমী

[ Originally published in Anandabazar Patrika, August 7th, 2016 ] [ View PDF ]

শ্রাবণ মাস এলে চাষিদের মুখে হাসি ফোটে, কবিদেরও, কিন্তু এই সময় সাপেরা তাদের বানভাসি ঘরবাড়ি থেকে বেরিয়ে আসে, মানুষ তাদের ভয় পায়, পুজোও করে। সেই কারণেই শ্রাবণের শুক্লা পঞ্চমীকে নাগপঞ্চমী হিসেবে পালন করা হয়। এ বছর আজ সেই তিথি। সাপকে আমরা ভয় পাই, কিন্তু এই প্রাণীটির কাহিনিতে শত শত, হাজার হাজার বছর ধরে ভারতীয় মনের বিবর্তনের কথা ধরা আছে।

  • Culture | সংস্কৃতি
  • Religion । ধর্ম
  • Festival & Celebrations | পার্বণ ও উদ্‌যাপন
  • Nag Panchami | নাগপঞ্চমী

[ Read More ]

গুরুপূর্ণিমা

[ Originally published in Anandabazar Patrika, July 19th, 2016 ] [ View PDF ]

বৌদ্ধ ও জৈন ধর্ম থেকেই গুরুপূর্ণিমার ধারণাটা এসেছে। বর্ষার একেবারে গোড়ায় গুরুকে শ্রদ্ধা জানিয়ে শিক্ষা বা ধর্মনিষ্ঠার পর্ব শুরু হত, আর এই অসুবিধেজনক ঋতুতে সন্ন্যাসীদের জনপদ থেকে সরিয়ে নেওয়াও যেত।

  • Culture | সংস্কৃতি
  • Religion । ধর্ম
  • Festival & Celebrations | পার্বণ ও উদ্‌যাপন
  • Guru Purnima | গুরুপূর্ণিমা

[ Read More ]

অম্বুবাচী

[ Published June 24th, 2016 ]

হিন্দুধর্ম হল পৃথিবীর প্রাচীনতম জীবিত ধর্ম। এই ধর্মে এখনও কিছু খুব পুরনো নিয়ম বহাল রয়েছে, যেগুলো সময়ের সঙ্গে বিবর্তিত হয়নি, আধুনিক জীবনের আঙ্গিকে সেগুলি বেমানান। সময়ের সঙ্গে রীতিনীতিগুলো বদলালে জীবনের কিছু কঠোর বাস্তবকে স্বীকার করে নেওয়া অনেক সহজ হত। বস্তুত, কিছু আধুনিক মেয়ে, মা-ঠাকুমাদের অশেষ অস্বস্তিতে ফেলে, ঋতুচক্র বিষয়ে তাদের পুরুষ বন্ধু বা সহকর্মীর সঙ্গে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে বা লোকসমক্ষে কথা বলা শুরু করার আগে অবধি অত্যন্ত সচেতন ভাবে এই বিষয়ে সমস্ত কথা চেপে রাখা হয়েছে— কেবল গুজগুজ, ফিসফিস।

  • Culture | সংস্কৃতি
  • Religion । ধর্ম
  • Festival & Celebrations | পার্বণ ও উদ্‌যাপন
  • Ambubachi | অম্বুবাচী

[ Read More ]

চৈত্রে নতুন বছর

[ Originally published in Anandabazar Patrika, April 7th, 2016 ] [ View PDF ]

এত বড় এবং বৈচিত্রময় একটা দেশ, একশো কোটির বেশি মানুষ, অথচ প্রায় গোটা দেশেই নতুন বছর শুরু হয়েছে মোটামুটি একই সময়ে, বড়জোর কয়েক দিনের ব্যবধানে। এটা অবাক করে দেয় বইকী!

  • Culture | সংস্কৃতি
  • Religion । ধর্ম
  • Festival & Celebrations | পার্বণ ও উদ্‌যাপন
  • Chaitra New Year | চৈত্র নিউ ইয়ার

[ Read More ]

মহামারী অতীত, মা শীতলা কালজয়ী

[ Originally published in Anandabazar Patrika, March 23rd, 2016 ] [ View PDF ]

যাঁ রা মনে করেন, শীতলা নিতান্তই গ্রামের অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন মানুষের আরাধ্য রকমারি স্থানীয় দেবদেবীর এক জন, তাঁদের জানা নেই, তিনি গোটা ভারতে পূজিত হন। কেবল দক্ষিণ ভারতের কিছু এলাকায় তাঁর পুজো হয় না, কারণ সেখানে সর্বার্থসাধিকা দেবী মারিয়াম্মার রাজত্ব। স্কন্দপুরাণ ও ব্রহ্মবৈবর্তপুরাণের মতো কয়েকটি প্রাচীন পুরাণে শীতলার কথা আছে, সেখানে তাঁকে গুটিবসন্তের (স্মল পক্স) নিয়ন্তা হিসেবে দেখানো হয়েছে। যজ্ঞের আগুন থেকে তাঁর উদ্ভব, এবং ভগবান ব্রহ্মা কেবল তাঁকে নয়, তাঁর সহচর জ্বরাসুরকেও পুজো করার জন্য মানবজাতিকে উপদেশ দিয়েছিলেন।

  • Culture | সংস্কৃতি
  • Religion । ধর্ম
  • Festival & Celebrations | পার্বণ ও উদ্‌যাপন
  • Sheetala | Shitala | শীতলা
  • Small Pox | গুটি বসন্ত

[ Read More ]

সরস্বতী- নদী ও দেবী

[ Originally published in Anandabazar Patrika, February 14th, 2016 ] [ View PDF ]

যুগে যুগে বাঙালি ছাত্রছাত্রীরা মা সরস্বতীকে মনেপ্রাণে ডেকেছে, পরীক্ষাটা যেন ভাল হয়। সরস্বতীকে আমরা ঘরের মানুষ হিসেবে দেখি। তিনি কিন্তু যে সে দেবী নন। বৈদিক যুগের যে গুটিকয়েক দেবদেবীর পুজো এখনও হয়,সরস্বতী তাঁদের এক জন। আজ বাংলার বাইরে ভারতের অন্যান্য জায়গায় তিনি বিশেষ পূজিত নন, অথচ সুদূর জাপান আর বালি দ্বীপে তিনি এমন আরাধিত!

  • Religion । ধর্ম
  • Festival & Celebrations | পার্বণ ও উদ্‌যাপন
  • Saraswati Puja । সরস্বতী পুজো

[ Read More ]

কোথা থেকে এল বড়দিন আর সান্তা ক্লস

[ Originally published in Anandabazar Patrika, December 24th, 2015 ] [ View PDF ]

নানা রঙের আলোয় আর কাগজের তারায় পার্ক স্ট্রিট সেজে উঠেছে, কলকাতায় আনন্দময় বড়দিন এল। অনেকেই এই দিন সাহেবপাড়ায় সন্ধেটা কাটাবেন, ধর্মপ্রাণরা সেন্ট পল’স ক্যাথিড্রালে যাবেন মধ্যরাত্রির উপাসনায়। খ্রিস্টের জন্মদিনে শুরু হবে এক সপ্তাহের উত্‌সব, নিউ ইয়ার্স-এ যার শেষ।

  • Religion । ধর্ম
  • Christmas । খ্রিস্টমাস । বড়দিন
  • Festival & Celebrations | পার্বণ ও উদ্‌যাপন
  • Santa Claus । সান্তা ক্লস
  • Christian Festival | খ্রিস্টধর্মের উৎসব

[ Read More ]

ভাইফোঁটা

[ Originally published in Anandabazar Patrika, November 13th, 2015 ] [ View PDF ]

ভাইবোনের পরস্পর প্রীতি জানানোর জন্য ভ্রাতৃদ্বিতীয়া বা রক্ষাবন্ধনের মতো অনুষ্ঠান ভারতের বাইরে বিশেষ কোথাও নেই। ভ্রাতৃদ্বিতীয়া উত্তর ভারতে ভাই দুজ নামে পরিচিত, বাংলায় ভাই ফোঁটা, মহারাষ্ট্র, গুজরাত ও কোঙ্কণ এলাকায় ভাই বীজ বা ভাউ বীজ। নেপালে ভাই টীকা তো প্রায় দশমী বা দশেরার মতো বড় ব্যাপার। দক্ষিণ নেপালে একে যম দ্বিতীয়াও বলা হয়। বা

  • Culture | সংস্কৃতি
  • History | ইতিহাস
  • Festival & Celebrations | পার্বণ ও উদ্‌যাপন
  • Bhai Phonta | ভাইফোঁটা

[ Read More ]

অসুরকেও বাপের বাড়ি টেনে আনলে মা?

[ Originally published in Anandabazar Patrika, October 20th, 2015 ] [ View PDF ]

একটা জিনিস পুজোর সময় আমাদের সকলেরই চোখে পড়ে। মা দুর্গা মহিষাসুরের সঙ্গে ধুন্ধুমার লড়াই করছেন, অথচ তাঁর ছেলেমেয়েরা নিতান্ত উদাসীন ভাবে পাশে দাঁড়িয়ে। সুদর্শন কার্তিক তাঁর অস্ত্র তোলেন না, গণেশের মুখে তো একটা হাসির আভাস, লক্ষ্মী নিজের ঝাঁপিটা আরও শক্ত করে চেপে ধরেন, সরস্বতীও বীণা হাতে দিব্যি দাঁড়িয়ে থাকেন। এই অদ্ভুত দৃশ্যের অর্থ বুঝতে ইতিহাসের দিকে নজর দিতে হবে। প্রথমে বাইরের ইতিহাস, তার পর ঘরের।

  • Culture | সংস্কৃতি
  • Durga Puja । দুর্গা পুজো
  • Religion । ধর্ম
  • Festival & Celebrations | পার্বণ ও উদ্‌যাপন
  • Durga । দুর্গা

[ Read More ]

আশ্বিনের শারদপ্রাতে

[ Originally published in Anandabazar Patrika, October 11th, 2015 ] [ View PDF ]

সবচেয়ে তর্কবাগীশ বাঙালিটিও নিশ্চয় মানবেন, মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ এক বিরল অনুষ্ঠান, যা আমাদের সাংস্কৃতিক অতীতের সঙ্গে যোগসূত্র রেখে চলেছে। ১৯৩২-এ যখন মহিষাসুরমর্দিনী শুরু হয়, আকাশবাণীর তখনকার প্রোগ্রাম ডিরেক্টর নৃপেন্দ্রনাথ মজুমদার বোধ করি ভাবতেও পারেননি, এ অনুষ্ঠান এতটা সফল হতে চলেছে। আকাশবাণীতে যাঁদের সিরিয়াস আড্ডা থেকে এই অনুষ্ঠানের ভাবনাটা এসেছিল, তাঁদের মধ্যে ছিলেন পঙ্কজকুমার মল্লিক, বাণীকুমার, ‘গল্পদাদু’ যোগেশ বসু, রাইচাঁদ বড়াল এবং অবশ্যই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র।

  • Culture | সংস্কৃতি
  • Durga Puja । দুর্গা পুজো
  • Religion । ধর্ম
  • Navaratri । নবরাত্রি
  • Festival & Celebrations | পার্বণ ও উদ্‌যাপন
  • All India Radio (AIR)। অল ইন্ডিয়া রেডিও
  • Mahishasurmardini । মহিষাসুরমর্দিনী
  • Birendrakrishna Bhadra । বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র
  • Mahalaya । মহালয়া

[ Read More ]

Page 6 of 7

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
© 2014 - 2026 Jawhar Sircar
Developed and maintained by Argentum Web Solutions